| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 13, 2026, 4:07 pm
শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ নেত্রকোণায় আবু আব্বাস ডিগ্রি কলেজের ছাত্রদল নেতার বিরুদ্ধে ভর্তি হওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
  • 19 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভারতের শেষ জলসীমান্ত এলাকার আন্তর্জাতিক কপিল মনির আশ্রমে প্রতিবছরের ন্যায় এই বছরও শুরু হতে চলেছে আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলা।এই মেলা উপলক্ষে প্রতি বছর দেশ ও বিদেশের বিভিন্ন যায়গায় থেকে লাখ লাখ মানুষ পূর্ন স্বান করতে আসেন পবিত্র হবার জন্য। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো ঠিক মতো হচ্ছে কি না তা সরজমিনে খতিয়ে দেখতে আসেন পশ্চিম বাংলা সরকারের সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী ও কাকদ্বীপ বিধান সভার বিধায়ক শ্রী দিপঙ্কর জানা। এই সময়ে উপস্থিত ছিলেন সুন্দর বন জেলা পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা। শ্রী দিপঙ্কর জানা গঙ্গাসাগর এলাকায় নদী বাঁধ পরিস্থিতি এবং নদীর গতিপথ এর বিভিন্ন কাঠামো ঠিক আছে কি না তা খতিয়ে দেখেন। পবিত্র গঙ্গাসাগর মেলা বেশি বাকি নেই।হাতে মাত্র দুই থেকে তিন মাস রয়েছে।তাই আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করতে ময়দানে নেমে পড়েছে সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা। প্রতি বছর ভারতের বিভিন্ন রাজ্যে থেকে ভি আই পি সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা পবিত্র গঙ্গাসাগর মেলায় আসেন পূর্ণ লাভের আশায়। এবং ভারতের বিভিন্ন রাজ্যে থেকে আগত হয় হাজার হাজার সাধু সন্যাসী। এদের মধ্যে নাগা সন্ন্যাসী রয়েছে।কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আগে থেকেই সি সি টি ভি ক্যামেরা ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ মোতায়েন করা হয়। গঙ্গার বুকে নামানো হয় ভারতের জলসীমান্ত বাহিনীর সদস্যদের। প্রস্তুত রাখা হয় দমকল বাহিনীর সদস্যদের। প্রকৃতিক বিপর্যয় মোকাবিলা বাহিনী র সদস্যদের। যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে মাঠে নামে ট্রাফিক পুলিশের বিশেষ টিম।এই বছরও গঙ্গাসাগর মেলায় আসার কথা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর