| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 22, 2026, 10:57 pm
শিরোনাম :
বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী আজমুল হো‌সে‌নের মৃত‌্যুর ঘটনায় সার্ক মানবা‌ধিকার ফাউন্ডেশনের উদ্বেগ দূর্গা পূজার আগে রাস্তার দখলদার মুক্ত করার আহ্বান ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মনের যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ অসহায় মুখ ও বধির শিশুদের মাঝে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় টিএসসি ও ক্যাফটেরিয়া প্রাঙ্গণে ঝাড়ু ছাত্রদের হাতে ক্যাম্পাস পরিষ্কারে-নেবির উপাচার্য কেশবপুরে প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলায় আহত ৩, বিতর্কিত কমিটি গঠন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের গ্রেপ্তার পর তার কাছ থেকে মিললো বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ দৈনিক ইবি নিউজের ৫৭ হাজার ফলোয়ার পূর্তি উপলক্ষে কেক কেটে উৎযাপন করলো ইবি পরিবার। অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম

ফরিদপুরের মধুখালীতে আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার মাহফিল

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 130 সময় দেখুন

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধিঃফরিদপুরের মধুখালীতে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার লক্ষণদিয়া গ্রামে আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত বাটারফ্লাই স্কুলের কোমলমতি সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষ রোজাদারদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তাদের নিজস্ব ভবনে প্রবাসী ডাক্তার মোশারফ হোসেনের অর্থায়নে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু এবং শতাধিক নারী-পুরুষ রোজাদার অংশগ্রহণ করেন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এ ইফতারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগামীর বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মোঃ ওমর ফারুক সম্রাট, সহ-সভাপতি তানিয়া হাসান তামান্না, বিশিষ্ট সমাজসেবক আতিয়ার রহমান আকাশ, বিশিষ্ট সমাজসেবক মোঃ সাগরসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান সমন্বয়ক মোঃ ওমর ফারুক সম্রাট বলেন, “আমাদের ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় পরিচালিত বাটারফ্লাই স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের ২০১৫ সাল থেকে বিনামূল্যে বই, খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হচ্ছে। তাদের কথা বিবেচনা করে প্রতিবছরই আমরা ইফতারের আয়োজন করে থাকি।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর