
মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা, যশোর, প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় নির্বাচনী পরবর্তী সহিংসতায় আহত কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য ডাঃ মোসলাউদ্দিন ফরিদ। উপজেলা জামায়াতের উদ্যোগে লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আতিয়ার রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি ডা. মোসলাউদ্দিন ফরিদ বলেন, “দুষ্কৃতকারীরা কোনো দলের নয়। কেউ যদি সহিংসতা বা আক্রমণের চেষ্টা করে, তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রয়োজনে তাদের প্রশাসনের কাছে সোপর্দ করতে হবে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে যেকোনো সমস্যা হলে প্রথমে সমাজের সচেতন ও সুশীল ব্যক্তিদের মাধ্যমে তা সমাধানের চেষ্টা করা উচিত।
এ সময় তিনি নির্বাচনী সহিংসতায় আহত ও অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন।
জানা গেছে, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে প্রায় ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।