
মোঃ মমিনুল ইসলাম, গাজীপুর।তীব্র যানজট উপেক্ষা করে ন্যায় এবং ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
আজকে সকাল থেকেই তারা ছুটে যাচ্ছে প্রিয় গন্তব্যে। সকল বাঁধা ছিন্ন করে ভোট প্রদানের মাধ্যমে ভোটাররা স্বস্তি পেতে পেতে চান।
আসছে ১২ তারিখ নিজের এলাকায় কাঙ্খিত প্রার্থীকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোট দেওয়ার উদ্দেশ্যে ঘরমুখো মানুষের ঢল নেমেছে।
দীর্ঘ প্রতীক্ষার পর আসছে নির্বাচনে গাজীপুর বসবাসরত গার্মেন্টস শ্রমিকদের ঘরে ফেরার আকুতি নিয়ে গাজীপুর ছাড়ছেন ভোটাররা। কেউ কেউ নতুন ভোটার রয়েছেন। তারা অনেক কৌতুহল নিয়ে আগ্রহ নিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান।
দীর্ঘ প্রায় ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাওয়ায় মানুষজন নিজ নিজ এলাকায় ভোট দিতে যাচ্ছেন। এ লক্ষ্যে কষ্ট ও ঝুঁকি উপেক্ষা করেই তারা যাত্রা করছেন। গার্মেন্টস কারখানাগুলোতে ছুটি ঘোষণার ফলে শ্রমিকদের যাত্রীর চাপ আরও বেড়েছে।
যাত্রীরা জানান, যানজট, টিকিট সংকট ও খোলা ট্রাকে যাত্রার ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের একমাত্র লক্ষ্য—নিজ নিজ এলাকায় গিয়ে ভোট প্রদান করা।
এদিকে যানজট নিরসন ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।