
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।গতকাল দুপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের একতারা অঞ্চলের প্রধান শ্রীমতী প্রতি মন্ডলের স্বামী শ্রী সঞ্জীব মন্ডল কে গ্রেপ্তার করে উস্তি থানার দক্ষ পুলিশ আধিকারিক শ্রী রাহুল কুমার।
তাকে জিজ্ঞেস করে তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে তিন টি নাইন এম এম পিস্তল ও একটি দেশি রিভালবার এবং প্রচুর পরিমাণে তাজা কার্তুজ ও গুলি। অভিযুক্ত শ্রী সঞ্জীব মন্ডল মগরাহাট পশ্চিমের দাপুটে তৃনমূল কংগ্রেসের নেতা বলে পরিচিত।
তিনি মগরাহাট পশ্চিমের বর্তমান বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ বলে জানা গেছে।তার বিরুদ্ধে তোলাবাজি ও কাট মানি খাওয়া ও বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর জুলুম ও অত্যাচারের ঘটনা রয়েছে। সেই গত বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে বর্তমান বিধায়ক সামিম আহমেদের নির্দেশ মেনে বিজেপি নেতা ও কর্মীদের উপর জুলুম ও তাদের ঘরবাড়ি দখল ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আজ তাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে হাজির করা হলে তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস বলেন যে ধৃত ব্যাক্তি দীর্ঘ ধরে সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার চালিয়েছে এবং বিগত বিধান সভার নির্বাচনে সময় মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে তার নেতৃত্বে বাইক বাহিনী নিয়ে বিজেপি র নেতা ও কর্মীদের উপর জুলুম ও অত্যাচার এবং তাদের অনেকের ঘরবাড়ি ছাড়া করার মতো অভিযোগ রয়েছে।
গতকাল মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা ও বর্তমান বিধায়ক সামিম আহমেদের ঘনিষ্ঠ সঞ্জীব মন্ডল গ্রেপ্তার হওয়া পর মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে বিজেপি নেতা ও কর্মীরা উৎসব শুরু করেছে। কোথাও কোথাও মিস্টি বিতরণ করেছে। আজ তাকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানাতে প্রেস ও মিডিয়ার সামনে হাজির করা হয়। এবং তার সঙ্গে হাজির করা হয় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য র পুত্র এবং তৃনমূল কংগ্রেসের নেতা রিপন মোল্লা কে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার শ্রী চন্দ্রশেখর বর্মন আই পি এস জানিয়েছেন যে ধৃত তৃনমূল কংগ্রেসের নেতা রিপন মোল্লা কাছ থেকে মারণাস্ত্র উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
এই দুই অভিযুক্ত কে কঠোর থেকে কঠোরতর সাজা দেওয়ার জন্য জোর দাবি তুলেছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক কমিটির অবজার্ভার শ্রী গৌর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর সুন্দর ঘোষ।আজ যখন মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেসের নেতা ও একতারা অঞ্চলের প্রধান শ্রীমতী প্রতি মন্ডলের স্বামী সঞ্জীব মন্ডল এবং মগরাহাট পশ্চিমের উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েত এলাকার তৃনমূল কংগ্রেসের নেতা ও উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের সদস্য র পুত্র রিপন মোল্লা কে প্রেস ও মিডিয়ার সামনে হাজির করা হয় তখন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শ্রী অভিজিৎ মজুমদার ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক শ্রী বিজয় কুমার যাদব ডব্লিউ বি পি এস এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল অফিসার ইনচার্জ সাহাবুদ্দিন মন্ডল এবং উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার।
ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে বিজেপি র প্রাক্তন সর্বভারতীয় ভারতীয় জনতা পার্টির সভাপতি শ্রী জে পি নাড্ডার উপর জুলুম ও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে ধৃত ব্যাক্তিদের আগামী দিনে তদন্তের স্বার্থে ফের পুলিশ রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন।।