
এসে.এম.লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
আজ ০২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বাংলাদেশ সচিবালয়স্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয় আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ ২০২৬-২৭ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে অংশগ্রহণ করেন সম্মানিত জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব আরিফ-উজ-জামান ও সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত প্রশাসক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।