| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 18, 2026, 3:41 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

দৌলতপুরে “স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:” ঘিরে অর্থ সংগ্রহের অভিযোগ: কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার আশঙ্কা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জুন ২৮, ২০২৬
  • 32 সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার দৌলতপুর এলাকায় মো: আ: রহিম শিকদার পরিচালিত “স্বপ্নধারা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি: (ঠিকানা: ৮২৩/১৩, আপার যশোর রোড, হাজী শরীয়ত উল্লাহ মার্কেট, দৌলতপুর, খুলনা) ঘিরে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ ও কার্যক্রম নিয়ে নানা অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, নতুন সমিতির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন কর্মীর মাধ্যমে সদস্য সংগ্রহ ও আর্থিক লেনদেন করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, দিঘলিয়া বারাকপুরের মিস সুমি খাতুন, আড়ংঘাটার সিনথিয়া আক্তার মাহি, খালিশপুরের মরিয়ম খাতুন মিম, দিঘলিয়া সেনাটির সুমি খাতুনসহ কয়েকজনের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও যাচাই প্রয়োজন।

জেলা সমবায় কর্মকর্তা মো:জহিরুল ইসলাম তিনি বলেন সমবায় অফিসের অনুমোদন ছাড়া কোন সমিতি সমবায় নাম ব্যবহার করলে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্হা নিবো এছাড়া এ বিষয়ে উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম বলেন,
“সমবায় আইন অনুযায়ী নিবন্ধন ও অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান ‘সমবায়’ নাম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করতে পারে না।

এ ধরনের অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষকে টাকা দেওয়ার আগে প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র যাচাই করার আহ্বান জানানো হচ্ছে।”

সমবায় সংশ্লিষ্টরা জানান, সমবায় সমিতি আইন, ২০০১-এর ধারা ৯ (৪) সর্বোচ্চ ৭(সাত) বছর কারাদণ্ড অথবা নূন্যতম ১০(দশ) লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে নিবন্ধন ছাড়া ‘সমবায়’ শব্দ ব্যবহার করা আইনগত অপরাধ হতে পারে। এছাড়া প্রতারণা, ভুয়া তথ্য বা অবৈধভাবে অর্থ সংগ্রহের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা প্রকাশ করুক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর