| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 14, 2026, 7:19 pm
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

নওয়াপাড়ায় মাদক সিন্ডিকেটের অস্ত্রের মহড়ার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোটার্সঃ
  • আপডেটের সময়: রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 143 সময় দেখুন

যশোরের শিল্প ও বাণিজ্যিক নগরী নওয়াপাড়ায় দিন দিন বেড়েই চলেছে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, বোমাবাজি, চুরি সহ নানা অপকর্ম। এরই মধ্যে গতকাল শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ছে
সংঘবদ্ধ একটি মাদক সিন্ডিকেটের অস্ত্রের মহড়া দেওয়া ভিডিও। ফেজবুকের ভিডিওতে দেখা যায়, মাদক অস্ত্র-সহ একাধিক মামলার আসামি নওয়াপাড়া পাইকারি মাছ বাজার এলাকার মৃত ইব্রাহীম বিশ্বাসের পুত্র রুহুল আমিন বিশ্বাসের নেতৃত্বে আসাদুল ওরফে আসাদ নামের এক যুবক প্রকাশ্যে একটি বিদেশি পিস্তল হাতে দাঁড়িয়ে রয়েছে।এছাড়াও সিন্ডিকেটের সদস্য ইউসুপ, তাজু সহ বেশ কয়েকজন মাদকাসক্ত যুবক দেশিও অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্র হাতে নিয়ে এমন মহড়ার ভিডিও এলাকায় চাঞ্চল্যে সৃষ্টি করেছে। ভিডিও প্রকাশের কিছুক্ষণের মধ্যে সেটা স্থানীয়দের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, এমন ঘটনা এ এলাকায় নতুন কিছু নয়। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় মারামারি হানাহানি অস্ত্রের মহড়া এখানকার নিত্য দিনের সঙ্গী।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিডিওটা আগের। রুহুল আমিন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত একজন পলাতক আসামী তাকে আটক করতে অভয়নগর থানা পুলিশের দুটি টিম কাজ করছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর