
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে সুজুকি মোটরসাইকেল ব্যবহারকারীদের নিয়ে শাওন মটরসের উদ্যোগে এক প্রীতি সমাবেশ (গেট-টুগেদার) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে শহরের কেএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাওন মটরসের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান খান ও মাজহারুল আলম শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন সুজুকি কোম্পানির ম্যানেজার রাজু আহমেদ, সজল কুমার সাহা, রাসেল আহমেদ, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সুজুকি বাইকারদের মধ্যে পারস্পরিক পরিচিতি, মতবিনিময় এবং নিরাপদ মোটরসাইকেল চালনার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী বাইকারদের জন্য আকর্ষণীয় র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের মধ্যে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। ছয় জন বিজয়ী পুরস্কার গ্রহণ করেন।
সবশেষে নৈশভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। শাওন মটরস তাদের সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছাইয়া দিতে বদ্ধ পরিকর।