| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৫ই সফর, ১৪৪৮ হিজরি July 29, 2026, 10:40 am
শিরোনাম :
গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের। অতিরিক্ত চাপ কমাতে বর্ধমান ও শিলিগুড়ি উড়াল সেতুর শুরু উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ অরন্য দিবস উপলক্ষে সকলকেই পরিবেশ বান্ধব জীবন যাপন করার আহ্বান জানান মন্ত্রী দিপঙ্কর জানা খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন দিঘলিয়া প্রেসক্লাব সদস্য অধ্যাপক লোকমান হোসেনের পিতার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক গোপালগঞ্জে এজলাসে নারী আইনজীবী (শিক্ষানবিশ)মাথা ফাটালেন বিচারক পান চাষে অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা গোপালগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা… বাদীর স্বীকারোক্তি -“ভুল সিদ্ধান্ত”

গোপালগঞ্জ কাশিয়ানী থানার অপরাধ দমনে সক্রিয়, আলোচনায় ওসি মাহফুজুর রহমান

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বুধবার, জুলাই ৮, ২০২৬
  • 72 সময় দেখুন

এস.এম.লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাম্প্রতিক সময়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বেড়েছে। হত্যা, মাদক, চুরি ও অন্যান্য আলোচিত মামলার তদন্তে অগ্রগতি এবং বিভিন্ন অভিযানে আসামি গ্রেপ্তারের ঘটনায় কাশিয়ানী থানার কার্যক্রম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ২০২৬ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন। পরে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি আইজিপি ব্যাজ লাভ করেন। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পান।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে থানা পুলিশের টহল ও অপরাধবিরোধী তৎপরতা বেড়েছে। বিভিন্ন ঘটনায় দ্রুত তদন্ত ও আসামি গ্রেপ্তারের কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে তাঁদের ধারণা। তবে এই কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধ নিয়ন্ত্রণে কাশিয়ানী থানা পুলিশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
সংশ্লিষ্টদের মতে, অপরাধ দমনে ধারাবাহিক অভিযান, দ্রুত তদন্ত এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকার কারণে কাশিয়ানী থানার কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর