| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি September 19, 2026, 2:33 am
শিরোনাম :
মনিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের নব গঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ও পরিকাঠামো পরিদর্শনে, মন্ত্রী দিপঙ্কর জানা গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান শুরু মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল রিনা আক্তারের, মদনে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান, দিঘলিয়ায় ভবনের পেছন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার মদনে পল্লী বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির হিড়িক,সেচ নিয়ে বিপাকে কৃষক, যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

আজ তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, জুলাই ৪, ২০২৬
  • 157 সময় দেখুন

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ কলকাতা সম্প্রতি ঘটে যাওয়া তারা তলায় অবস্থিত কারশেড ভেঙে পড়ায় প্রায় ১৭,জন ব্যাক্তি র মৃত্যু হয়।এই মর্মান্তিক ঘটনার সময় যারা অসহায় শ্রমিকদের উদ্ধার করতে এসেছিল জীবনের ঝুকি নিয়ে প্রায় কিছু মানুষ কে উদ্ধার করে জীবিত অবস্থায়। এবং জীবনের ঝুকি নিয়ে তারা যুদ্ধকালীন তৎপরতায় লিপ্ত হয়ে একের পর এক মানুষ কে উদ্ধার করে।এই কাজে হাত লাগায় ভারতের সামরিক বাহিনীর সদস্যরা এবং দমকল বাহিনীর সদস্যরা এবং এন ডি আর এফ এর সদস্যরা এবং পশ্চিম বাংলা ও কলকাতার পুলিশ এর সদস্যরা।এই ঘটনার পর সেই দিনের কথা মনে রেখে, আজ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উদ্ধার কাজে অংশগ্রহণকারী ব্যক্তিদের হাতে তুলে দেয় সম্মান স্বারক লিপি প্রদান। তিনি বলেন যে সেই দিনের ঘটনা আজ আমাকে নাড়িয়ে দেয়। চোখের সামনে ভেসে ওঠে আহত মানুষের আর্তনাদ। এবং এই কারশেড ও ওয়ার হাউসের আটকা পড়া মানুষের আওয়াজ। সেই সময় তিনি নিজেই উপস্থিত ছিলেন উদ্ধার কাজে তদারকি করতে। আজ সেই দিনের কেন্দ্রীয় বাহিনী র সদস্যরা এবং পশ্চিম বাংলার পুলিশ এবং মেডিকেল টিম এবং দমকল বাহিনীর সদস্যরা বড় ভূমিকা পালন করে। আগামী দিনে এমন ঘটনা না ঘটে তার জন্য সকলকেই সতর্ক থাকতে হবে। এবং এই নির্মাণ কাজ এর সাথে যুক্ত কলকাতার পৌরসভার প্রোমোটার কালী কে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার ডিজিপি শ্রী সিদ্ধার্থ নাথ গুপ্ত আই পি এস এবং কলকাতার পুলিশ কমিশনার ও মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও পশ্চিম বাংলার দমকল মন্ত্রী ও কলকাতার ইস্টার্ন কমান্ডের মেজর কলকাতা পৌর কমিশনার সহ অন্যান্য সরকারি আধিকারিকরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর