
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের আসরা শক্তি সদন প্রদান সেবা সংকল্পের অধীনে অসহায় মুখ ও বধির শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক কমিটির অবজার্ভার শ্রী গৌর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক ও মগরাহাট পশ্চিমের বিজেপি র প্রার্থী শ্রী গৌর সুন্দর ঘোষ।
তারা আজ আসরা শক্তি সদন সেবা সংকল্প র অধীনে অসহায় শিশুদের মাঝে উপস্থিত ছিলেন।এই সেবা সংকল্প প্রকল্পটি ভারত সরকার ও পশ্চিম বাংলার সরকারের অধীনে শিশু ও নারী সুরক্ষা প্রকল্পের আওতায়। এটি পরিচালনা করেন কলকাতার গার্ডেনরিচ ডেভেলপমেন্ট অথরিটি ও আর্থিক সহায়তা ভারত ও পশ্চিম বাংলা সরকার।গত ১৭,ই সেপ্টেম্বর থেকে সারা ভারতে জুড়ে শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা সংকল্প অভিযান। এদিন তার অঙ্গ হিসেবে এই প্রতিষ্ঠানের মুখ ও বধির শিশুদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ এবং মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্রী গৌর সুন্দর ঘোষ।
এদিন এই অসহায় মুখ ও বধির শিশুদের জন্য ফল ও ফুল এবং শুকনো খাবার তুলে দেন তাদের হাতে। সেই সঙ্গে তাদের সঙ্গে বহুক্ষণ সময় কাটান।এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ছোট ছোট বাচ্চাদের সঙ্গে মতবিনিময় করেন মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।এই অনুষ্ঠানটি পরিচালনা করেন মগরাহাট পশ্চিমের তিন নাম্বার মন্ডল সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের বি এম এস এর সভাপতি শ্রী গৌতম মন্ডল এবং মগরাহাট পশ্চিমের ব্লক বিজেপি র মহিলা সাংগঠনিক মোর্চার নেত্রীবৃন্দ।।