
নেহালপুর, মনিরামপুর সংবাদদাতা : যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল এন্ড কলেজের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়াম হল রুমে সোমবার সকাল ১১ টায় নব গঠিত পরিচালনা পর্ষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নেহালপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আল্বহাজ্ব শফিকুল বারী শফি, নেহালপুর ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওঃ আবু তালহা, সহ- সভাপতি আঃ কাদের সরদার, সেক্রেটারী মাওঃ আঃ হামিদসহ জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন নেহালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মাওঃ মাফুজুর রহমান, গীতা পাঠ করেন প্রভাষক রজত কুমার ব্যানার্জী।
নব গঠিত এডহক কমিটির সভাপতি হারুন অর রশীদ, সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যক্ষ লিয়াকত আলী, শিক্ষক প্রতিনিধি প্রফেসর রবিউল ইসলাম, অভিভাবক সদস্য জি এম মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক বিল্লাল হোসেন, মুজিবর রহমান, জামাত নেতা মাহাবুবুর রহমান, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আঃ সালাম।