| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 10:19 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থীর মনোনয়ন ফর্ম জমা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩০, ২০২৫
  • 201 সময় দেখুন

কেশবপুর যশোর প্রতিনিধিঃআজ সোমবার ৯০ যশোর-৬ (কেশবপুর) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান কেশবপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

মনোনয়ন জমাদানের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা এবি পার্টির আহ্বায়ক জনাব নুরুল ইসলাম রিপন এবং যুগ্ম আহ্বায়ক ডা. আবু বকর সিদ্দিকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা শেষে ব্যারিস্টার মাহমুদ হাসান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে কেশবপুরকে একটি আধুনিক, মানবিক ও উন্নত উপজেলায় রূপান্তর করাই তাঁর অঙ্গীকার। সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় তিনি আপসহীনভাবে কাজ করতে চান বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি কেশবপুরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন এবং একটি দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্ব উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর