
মো. ফোরকান আলী, নেছারাবাদ প্রতিনিধি।
পিরোজপুরের নেছারাবাদে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল রিসোর্স সেন্টারে ইসলামিক ফাউন্ডেশনের এর আয়োজনে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. জাকির হোসেন। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. মিজানুর রহমান ইমরান, নেছারাবাদ উপজেলা ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক মাওলানা মো. মাসুম বিল্লাহ এবং দারুল কুরআন হাফিজি মাদরাসার পরিচালক শায়েখ কারী ইবরাহিম আল আজহারি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মাওলানা মো. আবুল কালাম।
উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। ছয়টি ক্যাটাগরিতে তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী এ অনুষ্ঠান সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত চলে।
বিজয়ীদের হাতে মূল্যবান ধর্মীয় গ্রন্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া
হয়।