
গাইবান্ধা সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জের ধরে পিতার সাথে অভিমানকরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ছেলে।
মঙ্গলবার দুপুরের দিকে সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে নতুন বাজার এলাকার রায়হান মিয়া(৩৫) নিজ বাড়ির ভিতর বারান্দায় নিজ শরীরের পেট্রোল শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেয়। সে ওই এলাকার চান মিয়ার ছেলে।
এ ঘটনা দেখে তার পিতা চান মিয়া তার জামাতা সবুজ মিয়া দ্রুত ঘটনাস্হলে গিয়ে তার শরীরের আগুন নেভানোর চেষ্টা করেন ।
তার শরীরের বেশির ভাগ অংশই পুরে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, রায়হান মিয়া ২ সন্তানের জনক। অন্য এক মেয়ের সাথে তার পরকীয়া চলছিল।
এই কারণেই আসক্ত হয়ে আবেগের বশত সে এই কাজ করে।
এই ঘটনায় তার স্ত্রী আদুরী বেগম জানতে পেরে স্বামীর সাথে অভিমান করে ১ মাসপূর্বে পিতার বাড়িতে চলে যায়। এরপর থেকে বাড়িতে পিতা-পুত্রের মধ্যে বাকবিতন্ডা চলে। এর জের ধরেই সে উক্ত ঘটনাটি ঘটিয়েছে বলে পারিবারিক সুত্রে জানা যায়।
আগুনে ঝলসানো অবস্হায় রায়হানকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।