| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:14 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

সন্ত্রাসী হামলায় হাদীর মৃত্যুতে কাশিমপুরে ছাত্রজনতার বিক্ষোভ ।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
  • 193 সময় দেখুন

স্টাফ রিপোর্টার , মোঃ মমিনুল ইসলাম ।ভারতীয় আগ্রাসন এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলায় সন্ত্রাসীদের গুলিতে শহীদ হয়েছেন ওসমান হাদী।

তর এই মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উত্তাল বিক্ষোভে ফেটে উঠেছে ঢাকাসহ সারাদেশের ছাত্র-জনতা সহ বিভিন্ন শ্রেণীবিভাগ মানুষ।


সারাদেশ যখন উত্তাল হয়ে উঠেছে তখন গাজীপুর মহানগর কাশিমপুরেও থেমে নেই ছাত্র জনতা।
আজ ২৯শে ডিসেম্বর রোজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর কাশিমপুরে ছাত্র-জনতা সহ সাধারণ তৌহিদী মানুষও বিক্ষোভে অংশ নেয়।
কোরিয়া ছাত্র জনতা বিভিন্ন স্লোগানে স্লোগানে কাশিমপুর থেকে সীতার মোর হয়ে হাতিমারা রোড দিয়ে লালদিঘি পর্যন্ত বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে তারা সংক্ষিপ্ত বক্তব্য দেন।
বক্তব্যে তারা বলেন ভারত যেভাবে আমাদের দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে , এগুলো প্রতিহত না করলে কোনো ভাবেই দেশের মানুষ ভালো থাকতে পারে না। সাম্রাজ্যবাদ বিরোধী কথা বলায় আজকে তাকেও তারা শেষ করে দিয়েছে। আমরা এর বিচার দাবি করছি এবং ভারতের সাথে সকল সম্পর্ক এবং তাদের ব্যবসা কেন্দ্রিক বিভিন্ন পণ্য বয়কট করতে হবে।
ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করতে হবে। স্বৈরাচারী দোসরদের ভারত জায়গা করে দিয়েছে । ভারতকে অবশ্যই খুনিদের ফেরত দিতে হবে এবং ফাঁসি কার্যকর করতে হবে। “আমার ভাই মরলো কেন ,ভারত তুই জবাব দে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ইনকিলাব জিন্দাবাদ। স্বৈরাচারীদের দালালেরা, হুঁশিয়ার সাবধান। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না।” সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

বিক্ষোভ থেকে তারা বার্তা দিয়ে বলেন, স্বৈরাচারী খুনিসহ শহীদ হাদির খুনিদের ফিরিয়ে এনে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করতে হবে।
জুলাই আন্দোলনের আমৃত্যু সৈনিক শহীদ ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমার ভাইয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না । আমরা আহ্বান জানাতে চাই, সরকারকে অতি দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। তা নাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো। বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান থাকবে বলেও তারা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর