| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 1:30 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

শার্শার বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির দলীয় প্রার্থী তৃপ্তির সুধী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, নভেম্বর ১০, ২০২৫
  • 200 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা (যশোর) প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি সুধী সমাবেশ করেছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকালে পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে বালুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ৫নং পুটখালী ইউনিয়নের বালুন্ডা ৫নং ওয়ার্ডের সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ধানের শীষের মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। বক্তব্যে তিনি বলেন, আমার দল আমাকে একাধিকবার ধানের শীষের কান্ডারী হিসেবে নমিনেশন দিয়েছে, জনগণের ভালোবাসায় আমি সংসদ সদস্যও হয়েছি। এবারও যদি আপনাদের দোয়া ও সহযোগিতায় আমি নির্বাচিত হতে পারি, তবে আমি বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার পরিধি বাড়ানো, বেকারদের কর্মসংস্থান, শিক্ষা খাতে উন্নয়ন, মাদক ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। তিনি আরও বলেন, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং তিনি এই জাতিকে আত্মনির্ভরশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন। তাঁর আদর্শই আজও আমাদের অনুপ্রেরণার উৎস। আমরা তাঁর স্বপ্নের ‘সমৃদ্ধ বাংলাদেশ’ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। শহীদ জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন দেশপ্রেম, সততা ও আত্মত্যাগ সেই আদর্শ নিয়েই আমি জনগণের পাশে থাকতে চাই। সমাবেশে পুটখালী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক এমদা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহসভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবুর রহমান, ইউনিয়ন সভাপতি মফিজুর রহমান, সহসভাপতি আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক আলিয়ার রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর