| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:03 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

শার্শার বাগআঁচড়ায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: বৃহস্পতিবার, জানুয়ারি ৮, ২০২৬
  • 147 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন শার্শা, যশোর, প্রতিনিধি

যশোরের শার্শার বাগআঁচড়া এলাকায় ভেজাল গুড় তৈরির অভিযোগে দুটি কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নকল গুড় তৈরির দায়ে আলী আহম্মেদ (৬০) ও নয়ন মিয়া (৩৪) নামের দুই ব্যক্তিকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নকল খেজুরের গুড় জব্দ করে নষ্ট করা হয়।

অপর এক অভিযানে বাগআঁচড়া বাজারের সততা মোবাইল ষ্টোর নামে এক দোকানে এলপিজি গ্যাসের বিক্রয়ের মুল্য তালিকা না থাকায় ২হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাকদুম জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের নামে নকল খেজুরের গুড় ও আখের গুড় তৈরি করে বিভিন্ন বাজারে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের কারখানায় অভিযান চালানো হয়।জনস্বার্থে ভেজালবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানকালে উপস্থিত ছিলেন যশোর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ভোক্তা অধিদপ্তরের প্রতিনিধি সেলিমুজ্জামান, শার্শা উপজেলা স্যানিটারি অফিসার সেফালি খাতুন, পুলিশ কর্সকর্তা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর