| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৯শে সফর, ১৪৪৮ হিজরি August 2, 2026, 12:33 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
  • আপডেটের সময়: বুধবার, অক্টোবর ২৯, ২০২৫
  • 403 সময় দেখুন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসূলপুর ইউনিয়নের কড়িয়া কদুবাড়ি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় কদুবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কদুবাড়ি ক্লাবের সামনে ধানের শীষের এই উঠান বৈঠকটি হয়। বিএনপির পাগল শহীদ জিয়ার আদর্শের সৈনিক কড়িয়া বাজারের মোঃ জুয়েল রানা ও আরজিঅন্তপুর গ্রামের মাংস ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে কদুবাড়ি গ্রামের বিএনপি সমর্থিত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয়লাভে এখন থেকেই কাজ করার সম্মতি প্রকাশ করেন বৈঠকে উপস্থিত সকলেই। বিএনপি কর্মী মোতালেব বলেন, আব্দুল গফুর মন্ডল একজন ভালো ও শিক্ষিত মানুষ আমরা সবাই মিলে আগামী নির্বাচনে তার পক্ষেই ধানের শীষের ভোট করব। বিএনপি’র একনিষ্ঠ কর্মী জুয়েল রানা বলেন, গত ১৭’ বছর আ’লীগ সরকারের সময় জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের মনোনয়ন গফুর মন্ডলই পাবে। গফুর ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে এখন থেকেই কাজ করছি বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর