| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:17 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাজীপুর-১আসনের কাশিমপুর আইএবি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, জানুয়ারি ৪, ২০২৬
  • 195 সময় দেখুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর প্রতিনিধি।গাজীপুর-১ আসনের মনোনয়ন পর্যালোচনার পর্ব শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী জি,এম রুহুল আমিনকে গাজীপুর মহানগর নির্বাচন কমিশন তাকে বৈধতার রিট দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় গাজীপুর-১ আসনের নির্বাচনী এলাকা কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে নির্বাচনী পরামর্শ মূলক বিশেষ বৈঠকের আয়োজন করেছে।
গতকাল ০৩|০১|২৬ ইং শনিবার রাত ৮ টায় কাশিমপুর থানা আইএবি কার্যালয়ে গাজীপুর–০১ আসন আওতাধীন কাশিমপুর থানা নির্বাচন পরিচালনা কমিটি”র বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কাশিমপুর থানা নির্বাচন পরিচালনা কমিটি”র আহবায়ক মুফতী আবুল বাশার সিকদার।
কিন্তু এর আগে পবিত্র কুরআনুল কারীম তেলওয়াতের মাধ্যমে বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম সভা শুরু করা হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন থানা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ শফিকুল ইসলাম লালমনি।
বৈঠক সভায় উপস্থিত ছিলেন আইএবির কাশিমপুর থানা শাখার সভাপতি মাওলানা রইসুল ইসলাম হেলালী। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন বিন সিদ্দীক,আইএবি কাশিমপুর থানা। আরো উপস্থিত ছিলেন আইএবির কাশিমপুর থানা শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ সহ আরো অনেকে।
উক্ত নির্বাচনী আলোচনা পর্বে বিশেষ বৈঠকের আলোচ্য বিষয়সমূহ উত্থাপিন করা হয়।
এই উত্থাপিত আলোচ্য বিষয়ের উপর দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর্ব শেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাত পাখা মার্কায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ,সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে শতস্ফূর্তভাবে ভোট দানের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে নেতারা এই বিশেষ বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর