
স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম।১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৪নং ওয়ার্ড বাগানবাড়ি এলাকার সফিউল উম্মাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার বিজয় দিবসের র্যালি অনুষ্ঠিত ।
আজ ১৬/১২/২০২৫ইং সকাল ১০টার দিকে এই র্যালিটি বের হয়ে কাশিমপুরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালিটিতে তত্ত্বাবধান করেন উক্ত সফিউল উম্মাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার সভাপতি জনাব আশরাফুর রহমান ইমন। উক্ত বিজয় দিবসের র্যালিতে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয়গণ এবং ছাত্র ছাত্রী বৃন্দ।
র্যালিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
তাদের এই আনুষ্ঠানিক কার্যক্রম শেষে বিশেষ দোয়া মাহফিল ও কুরআন ছবক আয়োজনের কথা রয়েছে।
সেখানে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা আব্দুল কাদের শিবলী সাহেব।