| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |১৮ই সফর, ১৪৪৮ হিজরি August 1, 2026, 11:22 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

গাইবান্ধায় বিআরডিবির সাবেক হিসাবরক্ষকের অর্থ আত্মসাতের অভিযোগে কারাবরণ।

মোঃ মমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা
  • আপডেটের সময়: মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
  • 115 সময় দেখুন

গাইবান্ধায় জাল স্বাক্ষরের মাধ্যমে অর্থ লেনদেনের অপরাধে করা মামলায় বিআরডিবির সাবেক হিসাবরক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

তার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে এক কোটি ৮৬ লাখ টাকা আত্মসাতের মামলায় উপ পরিচালকের কার্যালয়ের সাবেক হিসাবরক্ষক বরখাস্ত আনিছুর রহমানকে (৪৫) কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সোমবার দুপুরে তাকে আমলী আদালতে হাজির করলে বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল দুপুরে রাজধানীর সাভারের রাজাসন এলাকা থেকে গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেফতার আনিছুর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের ধানঘড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে।
স্থানীয় মাধ্যমে জানা যায়, আত্মসাত করা টাকার একটি অংশ দিয়ে তিনি এলাকায় বহুতল ভবন ও একাধিক জমি ক্রয় করেছেন।

এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার বলেন, দুদকের মামলার পর থেকেই পলাতক ছিলেন আনিছুর রহমান।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
বাকি আসামিদের গ্রেফতারে অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ ও দুদকের বরাতে জানা যায় ২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গাইবান্ধা বিআরডিবির চারজন উপ পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতা, পেনশন ও কল্যাণ তহবিল থেকে প্রায় এক কোটি ৮৬ লাখ টাকা আত্মসাৎ করেন।

এ ঘটনার তদন্ত শেষে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ২০২৪ সালের ২১ অক্টোবর রংপুর দুদকের উপ সহকারী পরিচালক মো. রুবেল হোসেন তাকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পরবর্তীতে, দুদক চূড়ান্ত চার্জশিট দাখিল করা হলে চলতি বছরের ২৭ আগস্ট আদালত সাত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ওই মামলায় আনিছুর রহমানকে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর চাকরিচ্যুত করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর