| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 1:10 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

কালীগঞ্জে জামায়াতের সাবেক আমির আব্দুল লতিফ মাষ্টারের বিএনপিতে যোগদান…

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, জানুয়ারি ৫, ২০২৬
  • 94 সময় দেখুন

নজরুল ইসলাম  জেলা প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল লতিফ মাষ্টার আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যোগদান করেছেন।
রোববার লালমনিরহাট-২ (কালীগঞ্জ–আদিতমারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে আব্দুল লতিফ মাষ্টারকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় এই নেতার বিএনপিতে যোগদানকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর