| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:54 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার খুলনার দুই সাংবাদিক।

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: শনিবার, নভেম্বর ৮, ২০২৫
  • 130 সময় দেখুন

মোঃ রানা মোল্লা দিঘলিয়া প্রতিনিধঃ

হামলাকারীদের গ্ৰেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ । দিঘলিয়া প্রেসক্লাবের বিবৃতি।খুলনায় সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও খুলনা প্রেসক্লাবের সদস্য আমার দেশ খুলনার ব্যুরো প্রধান  এহতেশামুল হক শাওন ও একই পত্রিকার স্টাফ রিপোর্টার খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ, খুলনা প্রেসক্লাবের সদস্য দৈনিক প্রবাহের মফস্বল সম্পাদক কামরুল হোসেন মনি আহত হয়েছেন। শনিবার (০৮ নভেম্বর) বেলা সোয়া ৩টার দিকে নগরীর শিববাড়ি মোড়স্থ সুলতান ডাইন রেস্টুরেন্টের নিচে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিএফইউজে নেতা শাওন জানান, একটি নিউজের বক্তব্য নেওয়ার জন্য ফোন করলে বিপ্লব আবির নামে এক ব্যক্তি তাঁকে শিববাড়ি মোড়ে ডেকে নেয়। পরে তিনি ও সহকর্মী মনি সেখানে পৌঁছালে ৭-৮ জন দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তিনি টাইগার গার্ডেনে গিয়ে আশ্রয় নেন, তবে মনিকে মারধর করে আহত করা হয়। পরে সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তা পৌঁছাতে প্রায় ৪৫ মিনিট সময় নেয় বলে জানা গেছে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হবে।

এই ঘটনায় সাংবাদিক তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা ও খুলনা প্রেসক্লাব পৃথক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, ও নির্বাহী সদস্যরা এক যৌথ বিবৃতিতে বলেন, মুক্ত গণমাধ্যম বিরোধী যে কোনো অপতৎপরতা রুখতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। অতীতে কোনো স্বৈরাচার সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

বিবৃতিতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

এদিকে এ হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচি ঘোষণা করেছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও খুলনা প্রেসক্লাব।

সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমূখ।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর