| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২১শে সফর, ১৪৪৮ হিজরি August 4, 2026, 4:56 pm
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

মহান বিজয় দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে মফিকুল হাসান তৃপ্তির শ্রদ্ধা

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫
  • 222 সময় দেখুন

মোঃ ইমরান হোসেন হৃদয় শার্শা যশোর প্রতিনিধিমহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন যশোর–১ (শার্শা) আসনের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে তিনি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর সম্মান জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জনাব মফিকুল হাসান তৃপ্তি বলেন, “মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন এক অবিস্মরণীয় নাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম স্থপতি।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমবারের মতো বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন, যা মুক্তিযোদ্ধাদের মধ্যে সাহস, প্রত্যয় ও অনুপ্রেরণা সঞ্চার করে। মুক্তিযুদ্ধকালীন সময়ে সেক্টর কমান্ডার হিসেবে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়ে তিনি দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ, গ্রামভিত্তিক উন্নয়ন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে যুগান্তকারী অবদান রাখেন বলেও উল্লেখ করেন তিনি।
জনাব তৃপ্তি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও দূরদর্শী নেতৃত্ব আজও আমাদের পথ দেখায়। তাঁর আদর্শ অনুসরণ করেই একটি গণতান্ত্রিক, উন্নত ও সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ কুদ্দুস আলী বিশ্বাস, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান রিপনসহ বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর