
স্টাফ রিপোর্টার, মোঃ মমিনুল ইসলাম ।ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের “বিজয় র্যালী” অনুষ্ঠিত।
আজ ১৬/১২/২০২৫ইং মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় কাশিমপুর থানা সংলগ্ন হাতিমারা আইএবির কার্যালয় থেকে এই র্যালী”টি বের হয়।
এবং বিজয় র্যালীটি কাশিমপুর থানা হয়ে কাজী মার্কেট এলাকা দিয়ে সুলতান মার্কেটে গিয়ে শেষ হয়।
উক্ত বিজয় র্যালীতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সভাপতি মাওলানা মোঃ রইসুল ইসলাম হেলালি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকারিয়া প্রমুখ সহ আরো অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আজকের এই দিনে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে তারা বলেন, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছেন। তারা চির অমর। তাদের মৃত্যু বৃথা যেতে দেওয়া হবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কাশিমপুর থানা শাখার পক্ষ থেকে এই শহীদ ভাইদের আত্মত্যাগের মর্যাদাকে সমুন্নত রাখতে আমরা বদ্ধপরিকর।