| ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি May 24, 2026, 1:52 am
শিরোনাম :
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি দিঘলিয়ার বারাকপুর খেয়াঘাটে ওয়ার্ক অর্ডার ছাড়াই টোল আদায়ের অভিযোগ যশোরে বহুমুখী নারী প্রতারক ফাতিমা ও তার গ্যাং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফের বেপরোয়া খুলনার দিঘলিয়া উপজেলায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি মেলা। আমতলীতে ধানক্ষেতে মিলল অজ্ঞাত নারীর লাশ যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬ সৌদি প্রবাসীর স্ত্রী নিখোঁজ না প্রেমিকের সাথে পলায়ন? অভিযোগপত্র ও পরিবারের বক্তব্যে রহস্যের ঘনঘটা যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড যশোর পুলিশ লাইন কদমতলার মেস থেকে ইব্রাহিম খলিল রিপনের লাশ উদ্ধার র‍্যাব-৬ যশোর থেকে ২১১ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে

দিঘলিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একমাত্র আসামি আটক

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
  • 248 সময় দেখুন

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।

খুলনার দিঘলিয়া থানায় দায়েরকৃত মামলা নং–৩(১২)২৫ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৯(১) ধারায় এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ শাহিন মিয়া (২৯)–কে গ্রেফতার করেছে পুলিশ।
১৪ ই ডিসেম্বর রবিবার আনু: বিকাল সাড়ে ৫ টার দিকে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম এর নেতৃত্বে একটি আভিযানিক টিম দিঘলিয়ার গোয়ালপাড়া এলাকা থেকে উক্ত আসামি কে আটক করে।

গ্রেফতারকৃত আসামির পিতা মোঃ আলী হোসেন মোল্লা। তার বাড়ি দিঘলিয়া থানাধীন গোয়ালপাড়া গ্রামে, জেলা খুলনা। সুএে জানা যায় দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা যায়, মামলাটির অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্তাধীন রয়েছে। গ্রেফতারের পর আসামিকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

স্থানীয়রা পুলিশের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা আরও জোরদার হবে।

পুলিশ জানায়, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্তে নতুন তথ্য উদ্ঘাটিত হলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর