| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |২০শে সফর, ১৪৪৮ হিজরি August 3, 2026, 3:52 am
শিরোনাম :
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ও ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ ‎মদনে চরম বিদ্যুৎ সংকট, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন। গোপালগঞ্জে শাওন মটরসের উদ্যোগে সুজুকি বাইকারদের গেট-টুগেদার অনুষ্ঠিত… মদনে মোবাইল কোর্টের পরিচালনা করে মাদক সেবনকারীদের বিভিন্ন মেয়াদে সাজা, গত রবিবার ধূলিগাতীর মেয়ে খানপুরের ছেলে সাতগাতী মহাশ্মশানে অবৈধ কার্যকলাপে জনতার হাতে আটক। বিস্তারিত খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে গোপালগঞ্জে পাইককান্দি পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার গত ২৪,শে জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে নিয়ে কলকাতার রাজপথে কুরুচিপূর্ণ মন্তব্য প্রতিবাদে উস্তি থানাতে অভিযোগ পত্র দাখিল বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দের।

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী

রিপোর্টারের নাম:
  • আপডেটের সময়: সোমবার, নভেম্বর ১০, ২০২৫
  • 118 সময় দেখুন

এস.এম.শামীম,খুলনা।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় সার্বভৌমত্ব রক্ষায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার (১০ নভেম্বর ২০২৫) বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকা ‘মদিনা-৬’ নামের একটি মাছ ধরার ট্রলার ও তার ২৪ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’।

জানা যায়, ট্রলারটি মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিল। এসময় নিয়মিত টহলরত বানৌজা অপরাজেয় র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে বিপদগ্রস্ত অবস্থায় সনাক্ত করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

জাহাজটি কাছে পৌঁছালে জেলেরা জানান, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় তারা গভীর সমুদ্রে আটকা পড়ে ছিলেন এবং ট্রলারের যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় বাইরের সঙ্গে কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ ২৪ জন জেলেকে উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

উদ্ধারকৃত জেলেদের বরাত দিয়ে জানা যায়, ‘মদিনা-৬’ ট্রলারটি গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে কুতুবদিয়া থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে গিয়েছিল। যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে তারা সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজটি উদ্ধার অভিযান পরিচালনা করে ৩৫ মাইল সমুদ্রপথ পাড়ি দিয়ে ট্রলার ও জেলেদের নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে।

পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ‘কোস্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করা হয়।

নৌবাহিনীর দ্রুত ও মানবিক এই পদক্ষেপে সমুদ্রে বিপদগ্রস্ত জেলেরা প্রাণে রক্ষা পান। বর্তমানে সবাই সুস্থ আছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর