কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।।গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার দক্ষ পুলিশ আধিকারিক শ্রী রাহুল কুমার নেতৃত্বে একটি বিশেষ টিম শিয়ালদহ লাইনের নেতড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে উস্তি ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান মোল্লা কে।
আজ তাকে ডায়মন্ড হারবার জেলা আদালতে হাজির করা হলে বিচারক তাকে আট দিনের রিমান্ডে নিয়েছে। গতকাল রাতে মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান মোল্লা র গ্রেপ্তার হওয়া কে কেন্দ্র করে মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ আজ সন্ধ্যায় দিপাবলির আগেই দিপাবলির আনন্দ শুরু করে দেন। সেই সঙ্গে উস্তিতে আগত পথচারী সাধারণ মানুষের মধ্যে মিঠাই বিতরণ করলেন। সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে ইতিমধ্যেই শুরু হয়েছে আনন্দ মিছিল।
বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ এর অভিযোগ যে বিগত সরকারের আমলে ইমরান মোল্লা পিযুষ প্রামাণিক এবং মগরাহাট পশ্চিমের বিজেপি নেতা ও ২০২১,শের প্রার্থী শ্রী মানব সাহার খুনের ঘটনায় জড়িত বলে জানিয়েছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি শ্রী গৌর ঘোষ। আজ তিনি বলেন যে,এই ইমরান মোল্লা দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাস চালিয়েছে। সাধারণ মানুষের উপর জুলুম ও নির্যাতন এবং অত্যাচার চালিয়েছে।তাই নয় তার নেতৃত্বে বিজেপি র নেতা ও কর্মীদের ঘরবাড়ি দখল ও ভাঙচুর চালিয়েছে। এবং গত বিধান সভার নির্বাচনে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে বিরোধী দলের নেতা ও কর্মীদের ঘরবাড়ি ছাড়া করার মতো কাজ করছেন। এবং রঙ্গীলা বাদ অঞ্চলের বিভিন্ন যায়গায় বিজেপি র সাংগঠনিক নেতা ও কর্মীদের ঘর বাড়ি ভাঙচুর করেছে। এবং বিধান সভার নির্বাচনের সময় ইমরান মোল্লা বিরোধী দলের নেতা ও কর্মীদের তৃনমূল কংগ্রেসের পক্ষে ভোট দেবার জন্য হুমকি দিয়েছিল। এবং বিজেপি র নেতা ও কর্মীরা যদি তৃনমূল কংগ্রেসের পক্ষে ভোট না দেয় তাহলে তাদের কে এলাকা ছাড়া করার ডাক দিয়েছিল।
সেই সঙ্গে মগরাহাট পশ্চিমের বিভিন্ন অঞ্চলে তৎকালীন শাসক দলের হয়ে তোলাবাজি করেছিল। বিধান সভার নির্বাচনের পর দীর্ঘদিন ধরে এলাকার বাইরে ছিল। এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশ তাকে গ্রেফতার করার জন্য খোঁজখবর নিতে থাকেন। গতকাল সন্ধ্যায় দক্ষিণ শাখার শিয়ালদহ ডায়মন্ড হারবার লাইনের নেতড়া রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উস্তি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শ্রী রাহুল কুমার। ইমরান মোল্লা বিরুদ্ধে ইতিমধ্যেই পিযুষ প্রামাণিক এবং মগরাহাট পশ্চিমের প্রাক্তন বিজেপি প্রার্থী প্রায়ত মানব সাহার খুনের ঘটনায় যুক্ত রয়েছে বলে জানিয়েছেন বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ। এবং ভারতের সর্বভারতীয় বিজেপি র সাংগঠনিক সভাপতি শ্রী জে পি নাড্ডার উপর শিরাকোল মোড়ে হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছেন মথুরাপুর লোকসভা র বিজেপি র সাংগঠনিক কমিটির সহ সভাপতি ও মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক অবজার্ভার শ্রী গৌর ঘোষ।
আজ মগরাহাট পশ্চিমের উস্তি তে ইমরান মোল্লা কে গ্রেপ্তার করার ঘটনায় আতসবাজির জ্বালিয়ে ও বাজি ফাটিয়ে এবং লাড্ডু বিতরণের মধ্যে আনন্দ প্রকাশ করেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের এক নাম্বার মন্ডল সভাপতি শ্রী মৃগাঙ্গ শেখর হালদার এবং দুই নাম্বার মন্ডল সভাপতি শ্রী সৌমেন প্রামাণিক এবং তিন নাম্বার মন্ডল সভাপতি শ্রী পার্থ সারথি ঘোষ এবং চার নম্বর মন্ডল সভাপতি শ্রী দাশু পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের মহিলা মোর্চার নেত্রী শ্রীমতী কাকলি বৈদ্য
এবং শ্রীমতী সুপ্রিয় গৌরী এবং বি এম এস সভাপতি শ্রী গৌতম মন্ডল এবং মগরাহাট পশ্চিমের বিজেপি র সাংগঠনিক নেতা গৌতম হালদার সহ অন্যান্য বিজেপি র সাংগঠনিক নেতৃবৃন্দ।