মনোয়ার ইমাম।। ভারতের শেষ জলসীমান্ত এলাকার গভীর সুন্দর বন বিভাগের এবং ঐতিহাসিক সনাতন ধর্মাবলম্বীদের তীর্থস্থান গঙ্গাসাগর এলাকায়, সাগর থানার উদ্যোগে আয়োজিত শ্যামাপূজার শুভ উদ্বোধন করলেন পশ্চিম বাংলা সরকারের সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর জেলা বিজেপি র সাংগঠনিক কমিটির সভাপতি শ্রী নবেন্দু সুন্দর নস্কর এবং সাগরের বিধায়ক শ্রী সুমন্ত মন্ডল এবং এস ডি পি ও সাগর শ্রী সুমন্ত কান্তি ঘোষ ডব্লিউ বি পি এস এবং সাগর থানার ওসি শ্রী অর্নব নায়ক।প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে শ্যামাপূজা ও দিপাবলী উৎসব। আজকের এই অনুষ্ঠানে সাগর থানার অফিসাররা ও পুলিশ কর্মচারী ও ভিলেজ পুলিশ ও সিভিক পুলিশ ও স্থানীয় ব্যাবসায়ীরা ও সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। অন্যদিকে আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে বারুইপুর পূর্বের চম্পাহাটির হারালে শ্যামাপূজার শুভ উদ্বোধন করলেন সোনারপুর উত্তরের বিধায়ক শ্রী দেবাশীষ ধর।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের এক নাম্বার মন্ডল সভাপতি শ্রী মিনাল ভৌমিক ও সুরেশ বৈদ্য এখানে শ্যামাপূজার পাশাপাশি আতশবাজির মেলার উদ্বোধন করা হয়। যেখানে পরিবেশ বান্ধব আতশবাজি ফাটানো হবে।এই মেলাতে প্রতি বছর হাজার হাজার মানুষ হাজির হয়।।