কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
প্রতিবছর এর ন্যায় এই বছরও পালিত হচ্ছে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বিশাল এক শান্তি মিছিল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের নবগ্রাম অঞ্চলের হিমচিতে, আগামী ২৬,শে অগাস্ট সকাল সাত ঘটিকায় এই মহা মিছিল বের হবে,হিমচি গ্রামের মাদ্রাসা জামিয়া মুশিদিয়া আকতারিয়া ফায়জানে আহলে বাইত এবং হিমছি মন্ডল পাড়া জামে মসজিদের সামনে থেকে,এই পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল পরিচালনা করবেন, ভারত ও বাংলাদেশ এর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ হজরত আল্লামা গোলাম ইস্তেরশাদ আল কাদেরী, নায়েবে সাজ্জাদানশীন কলকাতা খিদিরপুর খানকা শরীফ।এই মহা মিছিলে প্রায় কয়েক হাজার মানুষ ভাগ নেবেন। এছাড়া আগামী ২৮,শে অগাস্ট মিলাদুন্নবী উপলক্ষে জলসা আয়োজন করা হয়েছে হিমচি মাদ্রাসা কমিটি এবং হিমচি গ্রামবাসী বৃন্দ পক্ষ থেকে।এই পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে জলসায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পন্ডিত ও কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী। এবং মাওলানা ও কারী জনাব ইকবাল হোসেন মন্ডল আলকাদেরী , হাফিজ জামির হোসেন সাহেব,কারী আরিফুর হোসেন আলকাদেরী, মাওলানা আযফার রেযা আলকাদেরী সহ অন্যান্য মাওলানা ও মৌলভি। এই অনুষ্ঠানটি পরিচালনা করবেন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি হজরত আল্লামা গোলাম মুস্তারশিদ আল কাদেরী। সহযোগিতা করবেন হিমচি মাদ্রাসা কমিটি এবং হিমচি গ্রামবাসী বৃন্দ।এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করবেন বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার কর্মী এবং হিমচি মন্ডল পাড়া জামে মসজিদের সভাপতি জনাব মোশাররফ হোসেন মন্ডল।